Dhaka , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম ‎আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরে উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ। কুলাউড়ায় ৪কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ

কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ৩ ঘন্টা আগে
  • ১০ Time View
ইমতিয়াজ আহমেদ মিফতা:

কুলাউড়ায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তিন প্রেসক্লাব সংগঠনের সদস্যদের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কুলাউড়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের কল্যাণে কুলাউড়ায় অত্যাধুনিক ভবন নির্মাণ করা হবে। সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকার জনগণসহ সাংবাদিকদের নানা সমস্যা নিরসন ও অধিকার আদায়ে কাজ করে যাবো। তিনি আরো বলেন, একতাই হলো সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকরা কোন ব্যক্তি, দল, কিংবা গোষ্ঠীর নয়। পেশাদার সাংবাদিকরা দেশ ও জাতির আয়না। সমাজের কল্যাণে একজন প্রকৃত সাংবাদিক হিসেবে কাজ করবে এটাই আশা করি। মফস্বল পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ে সংসদে কথা বলবো। কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সকল সংগঠনকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন করা হবে। এ কাজে সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আলোচনা করে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ওই কমিশন কর্তৃক গৃহীত তফসিলে সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এসময় সাংবাদিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া বিষয়ে সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো. মছব্বির আলী, খালেদ পারভেজ বখ্শ, ময়নুল হক পবন, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির, জসিম চৌধুরী, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল, সৈয়দ আশফাক তানভীর, মহিউদ্দিন রিপন, তারেক হাসান, এম এ আহাদ, এইচ ডি রুবেল, আশরাফুল ইসলাম হিরো প্রমুখ। মতবিনিময় সভায় কুলাউড়া প্রেসক্লাব, প্রেসক্লাব কুলাউড়া ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কুলাউড়ার সাংবাদিকরা বলেন, গণমাধ্যম সঠিকভাবে কাজ করতে না পারলে সমাজের বিভিন্ন অধিকার বাধাগ্রস্থ হয়। সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমেই সাংবাদিকতার পেশা সুরক্ষিত রাখা সম্ভব। কুলাউড়ার সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে ঐক্যই এখন সময়ের সবচেয়ে জরুরি প্রয়োজন। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সংহতি ও ঐক্য অপরিহার্য। দেশের বিভিন্ন সংকটের সময় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করে থাকেন। ওয়েজ বোর্ড, বুনিয়াদি প্রশিক্ষণ সহ বিভিন্ন সময়ে সরকারি সুযোগ সুবিধা থেকে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা বঞ্চিত থাকেন। তাই মফস্বল সাংবাদিকদের কল্যাণে তহবিল গঠন করে ক্রান্তিকালীন সময়ে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম

Update Time : ৩ ঘন্টা আগে