Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান। এসময় ভোট কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু ও মো: শওকতুল ইসলাম শকু। মোট ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পান ৪২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। এর মধ্যে ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল জলিল জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো: জয়নুল ইসলাম জুনেদ পান ৩৮ ভোট এবং মো: বদরুল হোসেন খান পান ১৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। এ পদে বদরুজ্জামান সজল ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হন কমর উদ্দিন আহমদ কমরু। এ পদে মইনুল হক বকুল পান ৩৩৮ ভোট, মো: সরওয়ার আলম বেলাল পান ১৬১ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এ পদে ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে মো: নুরুল ইসলাম ইমন পান ৭৭ ভোট এবং মঈন উদ্দিন স্বপন পান ৪০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা বিএনপিকে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

Update Time : ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫