
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন বিএনপির সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ আব্দুর রশিদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করেছে ভাটেরা ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভাটেরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালে শেখ আব্দুর রশিদ সিদ্দিকী মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী হন। তাঁর রাজনৈতিক জীবনের সেই কারাবরণের স্মৃতি ও দলের প্রতি ত্যাগের বিষয়টি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আযাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল মিয়াসহ ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শেখ আব্দুর রশিদ সিদ্দিকীর রাজনৈতিক জীবনের নানা দিক, দলের প্রতি তাঁর অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাঁদের অবদান স্মরণ ও মূল্যায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সফলতা কামনা করেন।

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী 













