
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ কামাল মিয়া (২৫), মাহবুবুর রহমান (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ) দিবাগত রাত দেড়টায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত কামাল মিয়া শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং মাহবুবুর একই ইউনিয়নের হরিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্নার দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর এর সহযোগিতায় এস আই অলক বিহারী গুন ও এএসআই অলিয়ার রহমানসহ পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটিতে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতদের ইয়াবাসহ আটক করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, কুলাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Reporter Name 















