Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসক সিলেট জেলা কমিটি গঠন সভাপতি এড. সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কুলাউড়ায় সমাজসেবক সেলিম আহমদের উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরবর্তী মতবিনিময়। গুড নেইবারস মৌলভীবাজার সিডিপি উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে সম্পন্ন তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং: কুলাউড়ায় অতিষ্ঠ জনজীবন – এম. আতিকুর রহমান আখই  কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা

কুলাউড়া টুডে ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে কুলাউড়া উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান কোকিলকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের উপকণ্ঠ লা-কর্নোভের লাহোর রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জুনেদ ফারহান। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ফ্রান্সে বসবাসরত কুলাউড়ার প্রবাসী ও বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী ও মুহিবুর রহমান কোকিলকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ প্রবাসীরা। আলোচনা সভায় উপস্থিত বক্তারা সংবর্ধিত দুই অতিথি ড. সাইফুল আলম চৌধুরী ও মুহিবুর রহমান কোকিলের রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আগামী দিনে প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ, কুলাউড়ার রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসক সিলেট জেলা কমিটি গঠন সভাপতি এড. সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম

Update Time : ৪ ঘন্টা আগে