Dhaka , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সমর্থন চাইলেন আবুল বাশার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগ কমলগঞ্জ বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সচেতন মূলক শিক্ষার্থী সমাবেশ। ভাটেরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ হাফিজ মো. তারেক আহমেদ তালুকদারের তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন মুজিবুর রহমান সভাপতি, সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আসক সিলেট জেলা কমিটি গঠন সভাপতি এড. সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কুলাউড়ায় সমাজসেবক সেলিম আহমদের উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার

ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের

বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনে বাংলাদেশি কর্মীদের নতুন শ্রমিক ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম কর্মী সংকটে পড়েছেন দেশটিতে ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রয়োজনীয় কর্মী নিয়োগ করতে না পারায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা; কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জানা গেছে, ২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের নতুন শ্রমিক ভিসা কার্যত স্থগিত রয়েছে। দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকায় দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৫ হাজার বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী ব্যবসা পরিচালনা করছেন। নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ না থাকায় এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতে জনবল সংকট দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, কর্মী সংকটের কারণে একদিকে যেমন বিদ্যমান প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে নতুন শাখা সম্প্রসারণ ও ব্যবসা বৃদ্ধির পরিকল্পনাও বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় জনবল না পাওয়ায় অনেক প্রতিষ্ঠানকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

এ অবস্থায় বাহরাইনের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করতে বাংলাদেশ সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ কামনা করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। তাদের দাবি, দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর আলোচনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রবাসী ব্যবসায়ীদের আশা, বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমিক ভিসা পুনরায় চালু হলে বাহরাইনে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে কর্মী সংকট কাটিয়ে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের

ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের

Update Time : ৩ ঘন্টা আগে