
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে বাদে ভুকশিমইল-
শশারকান্দি ইসলামি যুব কমিটির উদ্যোগে সংবর্ধনা
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ২৮ আগষ্ট বাদে ভুকশিমইল রসুলগঞ্জ বাজারে যুব কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিশিষ্ট সমাজ সেবক, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন।
সিরাজুল ইসলাম রাজন তাঁর বক্তব্যে ভূকশিমইল ইউনিয়নকে একটি উন্নত, শিক্ষাবান্ধব, আধুনিক ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিতকরণ, স্বচ্ছতাবৃদ্ধি এবং আধুনিক নাগরিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন গঠনে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

Reporter Name 



















