Dhaka , শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫ ভাটেরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চান আলহাজ্ব আব্দুল জব্বার সিদ্দিকী কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩ কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ ও সংবর্ধনা কুলাউড়ায় যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন, হস্তক্ষেপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপির

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা, সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সাংবাদিক জোসেফ আলী, সংগঠনের উপদেষ্টা সৈয়দ তৌফিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, উপদেষ্টা মোশতাক আহমদ মম, চৌধুরী মেরাজ আলী, সৈয়দ শাহিন মিয়া, নুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা প্রদানই নয়, তাদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহিত করাও প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সংবর্ধনা ও বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই স্বীকৃতি ও আর্থিক সহায়তা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা জোগাবে।

আয়োজকরা জানান, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

Update Time : এক ঘন্টা আগে