Dhaka , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত তালামীযে ইসলামিয়া শ্রীপুর জালালীয়া কামিল (এম.এ) মাদ্রাসা শাখা’র আওতাধীন আলিম শাখা’র কাউন্সিল সম্পন্ন: সাইফুর রহমান সভাপতি, সালমান আহমদ সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন মো. আলী হোসেন সভাপতি, মো. মুহিবুর রহমান কাওছার সাধারণ সম্পাদক নিসচা কমলগঞ্জ শাখারপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান। মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম

কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ১৫ Time View

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশার মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় কুলাউড়া শহরের যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে শহরের সাতটি অস্থায়ী স্ট্যান্ডে সর্বোচ্চ দুটি করে সিএনজি অটোরিকশা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সড়কের ওপর যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক করা হয়।

প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুলাউড়া শহরের যানজট অনেকটাই কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত

Update Time : এক ঘন্টা আগে