
মোঃ আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন আজ ২১ জুলাই দুপুর ১২ ঘটিতা সময় নইনারপার বাজারস্ত কমিউনিটি সেন্টারে নোবেল বিজয়ী কৃষি কোম্পানি ইস্ট ওয়েস্ট সিড, বাংলাদেশ আজ কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে নইনারপার বাজারে কোম্পানির পক্ষ থেকে আজ সবজি ফসলের মাঠ দিবস উদযাপিত হয়।
কৃষি উদ্যোক্তা মোঃ জুবেল মিয়া সভাপতিত্বে এবং কৃষি উদ্যোক্তা সফল কৃষক আব্দুল মতিন সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট সিড, বাংলাদেশ এমডিও বিদ্যুৎ বিশ্বাস উজ্জ্বল ও টিএসও ফিরোজ আহমেদ।
কম লগঞ্জের সফল কৃষক কৃষি উদ্যোক্তা মুজাহিদ কৃষি ঘরের স্বত্বাধিকারী কৃষক আব্দুল মতিন এর তত্ত্বাবধানে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ইস্ট ওয়েস্ট সিড, বাংলাদেশ (East-West Seed) হলো গ্রীষ্মমণ্ডলীয় হাইব্রিড সবজি বীজের একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানি। এটি কৃষকদের আয় ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উচ্চ-ফলনশীল বীজ সরবরাহ করে থাকে।১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী সাইমন গ্রুট (Dr. Simon Groot) কর্তৃক প্রতিষ্ঠিত। বাংলাদেশে তাদের কার্যক্রমের মূল বৈশিষ্ট্যগুলো হলো:উন্নত জাতের বীজ: এটি বাংলাদেশে টমেটু ঢ্যাঁড়শ, বরবটি, পেঁপে, মূলা এবং মরিচসহ বিভিন্ন উচ্চ ফলনশীল (HYV) ও হাইব্রিড সবজি বীজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
উক্ত প্রোগ্রামে আর উপস্থিত ছিলেন প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কৃষি ডিলার বৃন্দ সহ উদ্যোক্ত কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 








