Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়।

  • Reporter Name
  • Update Time : ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ Time View

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী:

জুলাই বিপ্লবের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরকারের পক্ষ থেকে এই চূড়ান্ত সময়সূচী নিশ্চিত করা হয়েছে।

শহীদ হাদির জানাজায় সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম হবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি চৌকিতে কড়াকড়ি থাকবে।

জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব ধরণের ড্রোন বা রিমোট কন্ট্রোলড উড়ন্ত যান ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে আজ সন্ধ্যায় হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছালে তা বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে হাজারো ছাত্র-জনতা প্রিয় এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আগামীকাল সংসদ ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

কবি নজরুলের পাশে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কবি নজরুলের মাজার সংলগ্ন এলাকায় তাঁকে সমাহিত করার কথা রয়েছে।শহীদ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি শাহাদাত বরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়।

Update Time : ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫