Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১৫১ Time View

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে অবৈধ অস্ত্র মামলায় দেওয়া ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০০৭ সালের এক-এগারো সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগ ওঠে। এর পরপরই ৩ জুন রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন।

বাবর ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর টানা প্রায় ১৭ বছর কারাগারে ছিলেন। এ সময় বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি একাধিক মামলায় জামিন ও খালাস পান।

এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি কারামুক্তির পথে আরও একধাপ এগিয়ে যান, যা অবশেষে ১৯ মার্চ হাইকোর্টের এই রায়ের মাধ্যমে সম্পূর্ণ হলো।

এই রায়ের ফলে বাবরের দীর্ঘ ১৭ বছরের সাজা বাতিল হলো এবং তিনি অবশেষে মুক্তি পেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

Update Time : ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫