Dhaka , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং: কুলাউড়ায় অতিষ্ঠ জনজীবন – এম. আতিকুর রহমান আখই  কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু জাতীয় মানবাধিকার সোসাইটির মৌলভীবাজার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ​ভাষাসৈনিক বদরুজ্জামান ও আমাদের দায়িত্ব। ​– ড. মো. আবু তাহের কাতারে মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয় এলাকার মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে এগোতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার সিদ্দিকী
জয়পাশায় পুলিশের অভিযান, সহযোগীরা পালিয়ে গেল; পৃথক অভিযানে চোরাই আইপিএস ব্যাটারিসহ আরও একজন গ্রেপ্তার

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১৬ ঘন্টা আগে
  • ৪৮ Time View

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা জাপানীবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করেন।

কুলাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশের একটি অভিযানিক দল জয়পাশা জাপানীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চোরাই আইপিএস ব্যাটারিসহ আরও একজন গ্রেপ্তার

এদিকে একই দিনে বিকেল সাড়ে ৪টার দিকে কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চালতপার এলাকার পুরিত মিয়ার ছেলে। পুলিশ তার হেফাজত থেকে একটি চোরাই আইপিএস ব্যাটারি উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানা পুলিশ আরও জানায়, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং: কুলাউড়ায় অতিষ্ঠ জনজীবন – এম. আতিকুর রহমান আখই 

জয়পাশায় পুলিশের অভিযান, সহযোগীরা পালিয়ে গেল; পৃথক অভিযানে চোরাই আইপিএস ব্যাটারিসহ আরও একজন গ্রেপ্তার

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Update Time : ১৬ ঘন্টা আগে