Dhaka , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় মানবাধিকার সোসাইটির মৌলভীবাজার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ​ভাষাসৈনিক বদরুজ্জামান ও আমাদের দায়িত্ব। ​– ড. মো. আবু তাহের কাতারে মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয় এলাকার মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে এগোতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার সিদ্দিকী গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ ‎নজরুল বর্ষে রাজনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

কুলাউড়া প্রতিনিধি :

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশে উপযোগী করার লক্ষ্যে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক (বি এইচ) বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর (রবিবার)
দুপুরে বিদ্যালয়ের সভাপতি কুলাউড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো.জমসেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম এবং প্রধান শিক্ষক ড. আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এক প্রতিক্রিয়ায় স্কুলের সভাপতি মো: জমসেদ খান জানান, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত করছি। মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিদ্যালয় আঙিনা যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং শ্রেণিকক্ষগুলোও যাতে অপরিষ্কার না থাকে সেজন্য এই অভিযান।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান শিক্ষকদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর অব্যাহত রাখতে হবে, শিক্ষা কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে, আবশ্যিকভাবে খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাখুলার উপযোগী রাখতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় মানবাধিকার সোসাইটির মৌলভীবাজার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১২ ঘন্টা আগে