Dhaka , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু জাতীয় মানবাধিকার সোসাইটির মৌলভীবাজার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ​ভাষাসৈনিক বদরুজ্জামান ও আমাদের দায়িত্ব। ​– ড. মো. আবু তাহের কাতারে মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয় এলাকার মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে এগোতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার সিদ্দিকী গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা

  • Reporter Name
  • Update Time : ৯ ঘন্টা আগে
  • ১৪ Time View

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে জমিগুলো উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী জেলা প্রশাসকের নেতৃত্বে
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা

কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা

Update Time : ৯ ঘন্টা আগে