Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ ‎নজরুল বর্ষে রাজনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন। লন্ডনে কুলাউড়া ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্ট কুলাউড়ায় মাদক সেবনে বাধা-ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই আহত নবগঠিত মুরারিচাঁদ কলেজ বেসরকারি কর্মচারী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল এমসি কলেজ ছাত্রদল ভাটেরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সদস্যা পদে প্রার্থী হওয়ার ঘোষণা সানিয়া আক্তার রূপালীর লন্ডনে আন্তঃকুলাউড়া ফুটবলের জমজমাট আসর গুড নেইবার্স মৌলভীবাজার সিডিপি এর কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

হাসান আল মাহমুদ রাজু :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ শাখার প্রভাষক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্মরণীয় দিন। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে, পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হলে ভালো ফলাফল অর্জন করতে হবে। পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার সময় টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। টিকটকে নয়, বইয়ের মাঝে থাকতে হবে। তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব হবে। তোমাদের সবার জন্য আমার দোয়া ও শুভকামনা রইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক নাছিমা বেগম, নবাগত শিক্ষার্থীদের অভিভাবক হারিছ আলী, এলাইছ মিয়া এবং সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুরজাহান আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাফরিন আক্তার চৌধুরী এবং গীতা পাঠ করেন অনত রানী দেবী।

অনুষ্ঠানে কলেজের প্রভাষক শামিমা আক্তার, আব্দুল কুদ্দুস, মাজেদা সুলতানা, স্কুল কলেজের কম্পিউটার অপারেটর হুরমত মিয়া সহ শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ও নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উদ্বোধনী ক্লাসের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

Update Time : ৮ ঘন্টা আগে