Dhaka , রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভাটেরায় তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত তালামীযে ইসলামিয়া শ্রীপুর জালালীয়া কামিল (এম.এ) মাদ্রাসা শাখা’র আওতাধীন আলিম শাখা’র কাউন্সিল সম্পন্ন: সাইফুর রহমান সভাপতি, সালমান আহমদ সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন মো. আলী হোসেন সভাপতি, মো. মুহিবুর রহমান কাওছার সাধারণ সম্পাদক নিসচা কমলগঞ্জ শাখারপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান। মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাটেরায় তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১৬ ঘন্টা আগে
  • ৯৭ Time View

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদরাসায় দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মাদরাসা শাখা।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখা সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও আব্দুস শুকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম. আফজাল হোসেন সাজু।

উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ ফয়জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মুহিবুর রহমান, প্রভাষক মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, মাওলানা বিল্লাল হোসেন ও ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর দায়িত্বশীল মাওলানা নুরুল আমিন।

এছাড়া অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি শেখ হাবিবুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক কাওছার আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ জুনাইদ আহমেদ সিদ্দিকী। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক শেখ সাইফুল আলম সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাটেরায় তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Update Time : ১৬ ঘন্টা আগে