Dhaka , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী কুলাউড়া উপজেলা তালামীযের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিননিময় এবং ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশন-এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের নাগরিক সংবর্ধনা ভাটেরায় ৬০/৭০ বছরের পুরোনো রাস্তা বন্ধের প্রতিবাদে, বৈধ রেল ক্রসিং ও গেটম্যানের দাবিতে জয়ন্তিকা এক্সপ্রেস আটকে বিক্ষোভ নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন।

  • Reporter Name
  • Update Time : ২৩ ঘন্টা আগে
  • ২৩ Time View

মারজান আহমেদ চৌধুরী, ভাটেরা প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে ও নতুন ব্যবস্থাপনায় পুনরায় যাত্রা শুরু করল আধুনিক জ্বালানি সেবার প্রতিষ্ঠান ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’। ভাটেরা বাজারের পাশে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। নতুনভাবে চালু হওয়া এই প্রতিষ্ঠানের প্রোপাইটর হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম সুজন। ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদার এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী এর পরিচালনায় শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ভাটেরা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রোপাইটর মোঃ জাহিদুল ইসলাম সুজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “ভাটেরা বাজারের পাশে মেসার্স আলী ফিলিং স্টেশন আবারও নতুন করে উদ্বোধন হলো, এটি আমাদের পুরো এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। তবে কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ অনুরোধ ও চাওয়া থাকবে—এখানে যেন সবসময় শতভাগ ভালো মানের এবং সঠিক ওজনের তেল সঠিক দামে বিক্রি করা হয়। গ্রাহকেরা যেন কোনোভাবেই প্রতারিত না হন। এই প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মা অয়েল পিএলসি সিলেটের মোঃ আবু শাকিল, ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী আব্দুস সামাদ আযাদ এবং লতিফিয়া সাত্তার শামেলা হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ডি এস মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, ভাটেরা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ খছরুজ্জামান ও সাবেক সভাপতি মোঃ লোকমান মিয়া তালুকদার সহ এলাকার গণ্যমান্য মুরব্বি, যুবক ও ব্যবসায়ী বৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ভাটেরা বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হাদি উসমানী। সর্বশেষ, ভাটেরা ডি এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান এর বিশেষ মোনাজাত পরিচালনা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ফিতা কাটার মাধ্যমে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ জাহিদুল ইসলাম সুজন জানান, এখন থেকে এই স্টেশনে অত্যন্ত নিখুঁত ডিজিটাল পরিমাপে নিয়মিত পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করা হবে। তিনি স্থানীয় ও দূরপাল্লার সকল যানবাহন চালক ও মালিকদের উন্নত সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন।

বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন।

Update Time : ২৩ ঘন্টা আগে