Dhaka , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন।

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৯৬ Time View

মারজান আহমেদ চৌধুরী, ভাটেরা প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে ও নতুন ব্যবস্থাপনায় পুনরায় যাত্রা শুরু করল আধুনিক জ্বালানি সেবার প্রতিষ্ঠান ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’। ভাটেরা বাজারের পাশে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। নতুনভাবে চালু হওয়া এই প্রতিষ্ঠানের প্রোপাইটর হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম সুজন। ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদার এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী এর পরিচালনায় শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ভাটেরা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রোপাইটর মোঃ জাহিদুল ইসলাম সুজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “ভাটেরা বাজারের পাশে মেসার্স আলী ফিলিং স্টেশন আবারও নতুন করে উদ্বোধন হলো, এটি আমাদের পুরো এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। তবে কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ অনুরোধ ও চাওয়া থাকবে—এখানে যেন সবসময় শতভাগ ভালো মানের এবং সঠিক ওজনের তেল সঠিক দামে বিক্রি করা হয়। গ্রাহকেরা যেন কোনোভাবেই প্রতারিত না হন। এই প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মা অয়েল পিএলসি সিলেটের মোঃ আবু শাকিল, ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী আব্দুস সামাদ আযাদ এবং লতিফিয়া সাত্তার শামেলা হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ডি এস মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, ভাটেরা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ খছরুজ্জামান ও সাবেক সভাপতি মোঃ লোকমান মিয়া তালুকদার সহ এলাকার গণ্যমান্য মুরব্বি, যুবক ও ব্যবসায়ী বৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ভাটেরা বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হাদি উসমানী। সর্বশেষ, ভাটেরা ডি এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান এর বিশেষ মোনাজাত পরিচালনা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ফিতা কাটার মাধ্যমে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ জাহিদুল ইসলাম সুজন জানান, এখন থেকে এই স্টেশনে অত্যন্ত নিখুঁত ডিজিটাল পরিমাপে নিয়মিত পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করা হবে। তিনি স্থানীয় ও দূরপাল্লার সকল যানবাহন চালক ও মালিকদের উন্নত সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন।

Update Time : ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬