
আব্দুল কাদির : ভুকশিমইল প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইলে উৎসবমুখর পরিবেশে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বাদে ভুকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাহিদুর রহমানের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি আয়োজন কমিটির সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস জনাব কবিরুজ্জামান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব হাফিজুল ইসলাম এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব সাহেদ আহমদ।
অনুষ্ঠানে ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম, কিডস ওয়ার্ল্ড ভাটেরার প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সেতু, ডা. আমিরুল ইসলাম, ব্যবসায়ী জুয়েল আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ আলী জমশেদ, মোঃ আব্দুল কাদির প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 












