Dhaka , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাটেরায় দি কুরআনিক হোমের যুগপূর্তি উদযাপন অব্যবস্থাপনা ও হকারদের অবৈধ দখলের প্রতিবাদে জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদের জরুরী সভা সম্পন্ন কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু ভূকশিমইল লাইন কমিটির নব- নির্বাচিত কমিটি গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ভাটেরায় কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন কুলাউড়া উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিমের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে অধ্যাপক কন্যা

ভাটেরায় দি কুরআনিক হোমের যুগপূর্তি উদযাপন

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ২৩ Time View

সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত ‘দি কুরআনিক হোম’-এর যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও প্রত্যয়নপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর ও নৈতিকতাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা দি কুরআনিক হোমের শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রিসাদ খান সিয়াম। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন মাহফুজ খান।

দি কুরআনিক হোমের পরিচালনা কমিটির সভাপতি বাবুল খানের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সহ-সম্পাদক শাহ আব্দুল মাজিদ রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ড. এম. খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সলিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী উসমান হোসেন মুন্না। এ সময় বক্তব্য দেন প্রাক্তন ছাত্র ও শিক্ষক হাফিজ রাজন খান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ আজিজুল হক, ভাটেরা মোহাম্মদীয়া ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ইমাদ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মারুফ খান, স্টেশন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হৃদয় আহমদ সদর, ভাটেরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আব্দুল লতিফ, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ কে এম তাহিরুল হক এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।

এ ছাড়া বক্তব্য দেন মনসুর মোহাম্মদীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি সৈয়দ হাবিবুর রহমান হাসানী, ভাটেরা মদিনাতুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ সাইফুর রহমান, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ খান, ভাটেরা হাইস্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম তালুকদার, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শাহ ফয়জুর রহমান এবং ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পথচলায় যুগপূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দীর্ঘ পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, উত্তম চরিত্র, শিষ্টাচার ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ পর্বে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কৃতী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও প্রত্যয়নপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে দি কুরআনিক হোমের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে যুগপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কুলাউড়া টুডে | ভাটেরা, কুলাউড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভাটেরায় দি কুরআনিক হোমের যুগপূর্তি উদযাপন

ভাটেরায় দি কুরআনিক হোমের যুগপূর্তি উদযাপন

Update Time : এক ঘন্টা আগে