
সজল আহমেদ, সিলেট প্রতিনিধি :
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের প্রশাসনিক চেইন পুনরুদ্ধার, চরম অব্যবস্থাপনা দূরীকরণ এবং চারপাশের হকারদের অবৈধ দখলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ৩০ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার) সন্ধা ৭ ঘটিকায় টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ গলি কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ডের যৌথ উদ্যোগে এই সভা সম্পন্ন হয়।
সিলেট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সাংগঠনিক প্রতিবেদন ও কার্যবিবরণী উপস্থাপন করেন জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমান এবং মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনাফ খান।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টি ভাঙচুরের শিকার হওয়ার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল এর চারপাশ হকারদের হাতে তুলে দিয়ে অবৈধ বাণিজ্যে লিপ্ত রয়েছে। কার্যালয়ের ভেতরে ও বাইরে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না, যা বীর মুক্তিযোদ্ধাদের চরমভাবে মর্মাহত করেছে । এই পবিত্র কার্যালয়টি কোনো ব্যক্তি বা মহলের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা হতে পারে না
সভায় উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মছদ্দর, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ (অব.), বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল আহমদ খান, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মোঃ কবির আহমদ।

Reporter Name 





















