Dhaka , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু ভূকশিমইল লাইন কমিটির নব- নির্বাচিত কমিটি গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ভাটেরায় কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন কুলাউড়া উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিমের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে অধ্যাপক কন্যা ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ ৩০ চৈত্র, এরপরও ফি আদায়ের অভিযোগ জীবিত মানুষকে মৃত বলে অপপ্রচার কবিরা গুনাহ, জুলুম ও সামাজিক ফিতনা তৈরীর শামীল

কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ৫ ঘন্টা আগে
  • ৩০ Time View

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুনিয়া আক্তার বিষাক্ত সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তাঁর ১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছে এবং আগামী রবিবার তাঁর শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই টেস্ট পরীক্ষা শেষ করে সামনে তাঁর এসএসসির (দাখিল) সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

​কিন্তু গত রাতে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় তাঁকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুলাউড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ৫ ঘন্টা আগে