
জুরী প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলাধীন পূর্বজুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসা হলরুমে রাতব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম. আফজাল হোসেন সাজু।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক আবুল হোসাইন, প্রচার সম্পাদক এমরান হোসেন,জুড়ি উপজেলা তালামীযের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সভাপতি আইনুদ্দীন আলী, উপজেলা তালামীযের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ, উপজেলা সাধারন সম্পাদক লুৎফুর রহমান শাহান, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহ’র সহ-সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ আশিকুর রহমান।
পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও নাইম আহমদ নাহিদ এর সঞ্চালনায় কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কুলাউড়া উপজেলা তালামীযের অর্থ সম্পাদক হোসাইন আহমদ, জুড়ী উপজেলা তালামীযের সহ-অফিস সম্পাদক রাসেল আহমেদ, পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মাছুম আহমদ প্রমূখ।

Reporter Name 















