
কামাল খান :
ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।
নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা
সহ-সভাপতি (জালালাবাদ): মো. এহছানে এলাহী (৮৭৬ ভোট)
সহ-সভাপতি (সিলেট): তোফায়েল খান (৮৭৩ ভোট)
সহ-সভাপতি (মৌলভীবাজার): আব্দুল মজিদ চৌধুরী (৮১৮ ভোট)
সহ-সভাপতি (সুনামগঞ্জ): আকবর হোসেন মঞ্জু (৮৬৬ ভোট)
সহ-সভাপতি (হবিগঞ্জ): আনোয়ার হোসেন চৌধুরী (১,০৫৮ ভোট)
সহ-সভাপতি (মহিলা): ডা. সামিয়া মুবিন (১,০৪৭ ভোট)
কোষাধ্যক্ষ: রিপন কবির লস্কর (৭৮৭ ভোট)
যুগ্ম সাধারণ সম্পাদক-১: জাকির হোসেন (৮২২ ভোট)
যুগ্ম সাধারণ সম্পাদক-২: অ্যাডভোকেট আবুল কালাম (৮১৫ ভোট)
দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম সজল (৯০৭ ভোট)
সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০ ভোট)
শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক: নেছার আলী (৯২৫ ভোট)
ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক: ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮ ভোট)
মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭ ভোট)
আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক: মো. মিজানুর রহমান (৭৬২ ভোট)
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক: ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯ ভোট)।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কামাল খান 













