Dhaka , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা

কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৭৩ Time View

কমলগঞ্জ প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা রোধ ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক লোহার টেকসই মজবুত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত অরাজনৈতিক জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ঝুঁকিপূর্ণ স্থানে স্থাপন করা এই সাইনবোর্ডগুলোতে চালক ও পথচারীদের সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলবোর্ডগুলোতে লেখা রয়েছে: *“আসুন সড়কে সচেতন হই, সড়কে শৃঙ্খলা ফেরাতে এগিয়ে আসুন, গতি নিয়ন্ত্রণ করুন, যত গতি তত ক্ষতি। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমার আপনার সকলের দায়িত্ব। গতি কমান, জীবন বাঁচান। ট্রাফিক আইন মেনে চলুন।”
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, সড়কে চলাচলকারী সকল যানবাহনের চালক ও মালিকগণ এই সচেতনতামূলক সাইনবোর্ডের নির্দেশনাগুলো মেনে গাড়ি চালাবেন। সকলের সম্মিলিত প্রয়াস ও আইন মানার মানসিকতা থাকলেই এই উদ্যোগ সফল হবে।
একটি দুর্ঘটনাযুক্ত ও যানজটমুক্ত সুশৃঙ্খল কমলগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও নিসচা’র এই যৌথ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

Update Time : ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬