
ভাটেরা (কুলাউড়া) প্রতিনিধি:
উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৫ মে (২০২৬ ইং) কুলাউড়া উপজেলার ০৩ নং ভাটেরা ইউনিয়ন পরিষদের হলরুমে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান **৩ নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি**। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়িক ও সাংগঠনিক দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে ঘোষিত ও শপথ নেওয়া নবনির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মো. খসরুজ্জামান, সহ-সভাপতি: মো. রবিউল ইসলাম (রব), সাধারণ সম্পাদক: ছনফর আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: রুয়েল আহমদ দুলা, সাংগঠনিক সম্পাদক: মেহদী হাসান তাজুল, কোষাধ্যক্ষ: তামিম আহমদ, ক্রীড়া ও দপ্তর সম্পাদক: লিমন আহমদ তুহিন, সম্পাদক: সিপন দাশ।
সদস্যবৃন্দ:মিটুন দাশ, মো. ইসমাইল আলী এবং মো. দুদু মিয়া।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে এলাকার সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি :শেখ আকমল হোসেন তালুকদার, ইউপি সদস্য দেলদুয়ার হোসেন রিপন, এবং স্টেশন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হৃদয় আহমদ সদর।
এছাড়াও বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবরু মিয়া তালুকদার, ভাটেরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম, নবনির্বাচিত বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সামাদ, সহকারী কমিশনার টুকন বিশ্বাস ও মারুফ খান স্বপন।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন ‘রুরাল এডুকেশন ভাটেরা’-এর সভাপতি: নোমান আহমদ, ভাটেরা বাজারের সম্মানিত উপদেষ্টা, হাজী রজব আলী তালুকদার, আমিন মিয়া, ডাক্তার মানিক রঞ্জন দাশ, ভাটেরা বাজার জামে মসজিদের সভাপতি : লেম্বু মিয়া চৌধুরী, এবং বিশিষ্ট ব্যবসায়ী ফাতির মিয়া।
শপথ বাক্য পাঠ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাটেরা বাজার এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক মেলবন্ধনের একটি অন্যতম কেন্দ্র। নতুন এই শক্তিশালী কমিটি বাজারের আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি মো. খসরুজ্জামান ও সাধারণ সম্পাদক ছনফর আহমদ তালুকদার তাদের বক্তব্যে বাজারের সকল ব্যবসায়ী ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন। সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এবং সবশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Reporter Name 













