Dhaka , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক অঙ্গনে চমক, সিলেটে এনসিপিতে যোগ দিলেন ৪৩ নেতাকর্মী লন্ডনের রাজনীতিতে আবারও ইতিহাস গড়লেন কুলাউড়ার মেয়ে সাবিনা কুলাউড়ায় কাজী সমিতির গঠনতন্ত্র বিতরণ ও সভা অনুষ্ঠিত ভাটেরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তার, ছাতকে বদলি মহিউদ্দিন হাকালুকিতে অকাল বন্যার থাবা: বস্তাবন্দি ধানও রক্ষা পেল না, কৃষকের কান্নায় ভারী হাওরের আকাশ বিশ্বের কোথাও বীমা ছাড়া গাড়ি চলে না, ব্যতিক্রম শুধু বাংলাদেশ: এম নাসের রহমান এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২ কুলাউড়ায় ফানাই নদীর ওপর দেবে যাওয়া ব্রিজ এখন ‘মরণফাঁদ’ কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজনৈতিক অঙ্গনে চমক, সিলেটে এনসিপিতে যোগ দিলেন ৪৩ নেতাকর্মী

  • Reporter Name
  • Update Time : ১৬ ঘন্টা আগে
  • ২৮ Time View

সজল আহমেদ : মহানগর প্রতিনিধি :

সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৪৩ জন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
অনুষ্ঠানটি মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কিবরিয়া সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগমসহ ছাত্রশক্তি মহানগর ও কোতোয়ালী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বক্তব্যে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নব-যোগদানকারীদের মধ্য থেকেও কয়েকজন বক্তব্য রাখেন। তারা বলেন, এনসিপির আদর্শ ও রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে একসাথে কাজ করবেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নব-যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজনৈতিক অঙ্গনে চমক, সিলেটে এনসিপিতে যোগ দিলেন ৪৩ নেতাকর্মী

রাজনৈতিক অঙ্গনে চমক, সিলেটে এনসিপিতে যোগ দিলেন ৪৩ নেতাকর্মী

Update Time : ১৬ ঘন্টা আগে