Dhaka , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’-এর সৌজন্যে ও অর্থায়নে প্রায় তিন’শ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাউয়াদিঘি হাওরের দক্ষিণ প্রান্তের হাইওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলো হাওর রক্ষা আন্দোলন বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী

নগর উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়েই এগোতে চাই: এডভোকেট আবদুর রহমান আফজাল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৮০ Time View

সজল আহমেদ : মহানগর প্রতিনিধি সিলেট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান আফজাল আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (১৫ মে ২০২৬) নগরীর ইলাশকান্দি জামে মসজিদে (বাদাম বাগিচা বাজার সংলগ্ন) জুমার নামাজ আদায়ের মাধ্যমে তিনি প্রচারণার কার্যক্রম শুরু করেন।
জুমার নামাজ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে মতবিনিময় করেন এবং নির্বাচিত হলে সেবামুখী ও জনবান্ধব নগর গঠনের আশ্বাস দেন।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালান এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য প্রিন্সিপাল আব্দুর রহমান, এয়ারপোর্ট থানার সদস্য সচিব নাদিম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব রেজাউল কবির সুয়েব, জেলা যুবশক্তির সাবেক আহ্বায়ক জাবের আহমদ, সদস্য মিজানুর রহমান, মহানগর ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব লাহিন তালুকদার, জুবের নাফিমসহ আরো নেতৃবৃন্দ।
সবশেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে অ্যাডভোকেট আবদুর রহমান আফজাল তাঁর নির্বাচনী পরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সম্ভাব্য উদ্যোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, “নগরবাসীর প্রত্যাশা পূরণে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলতে চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প

নগর উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়েই এগোতে চাই: এডভোকেট আবদুর রহমান আফজাল

Update Time : ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬