Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন: কুলাউড়ায় ঢেউটিন বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৪৪ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার ২ (কুলাউড়া) সংসদ সদস্য শওকতুল ইসলামের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রণালয়ে সহযোগিতায় শুক্রবার (২০মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জয়চন্ডী, সদর ইউনিয়নসহ কয়েকটি এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ৪২ টি পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের প্রত্যেককে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জয়চন্ডী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিলন বৈদ্য, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সহকারী মো. কামরুল ইসলাম, ফেরদৌস আহমদ।
ভারপ্রাপ্ত ইউএনও আনিসুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকেও সহায়তার আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন: কুলাউড়ায় ঢেউটিন বিতরণ

Update Time : ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬