Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত -১

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪০৯ Time View
শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী (কুলাউড়া) মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-বড়লেখা-চান্দগাঁও প্রধান সড়কের হাসপাতালের সম্মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা এবং কুলাউড়া পৌর শহরে হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে  হাসপাতালের সম্মুখে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। এদিকে ফার্মেসী ব্যবসায়ী সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শহরের ব্যবসায়ীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে তার মরদেহ দেখতে এসে ভীড় জমান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত -১

Update Time : ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫