Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৩২ Time View

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব। এসময় গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অভিভাবক সদস্য মো: আব্দুর রব সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গ্রাম আদালতের সমন্বয়কারী সম্পা রানী দেব ও ইউপি সদস্য আবুল কাশেম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হবে এবং তাদের মাধ্যমে তাদের পরিবার পরিজন সচেতন হবে। ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে। গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত এবং অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

Update Time : ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫