Dhaka , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক ব্রিটেনে দারুল কিরাতের চূড়ান্ত পরীক্ষায় ৬০১ শিক্ষার্থী রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক  অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে নবাগত ইউএনও সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত। ভুকশিমইলকে মডেল ইউনিয়ন গঠনে কাজ করতে চাই – চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ পত্রিকার ভূমিকা -এম আতাউর রহমান পীর আত্মহত্যা নয়, জীবনের পক্ষেই হোক আমাদের অবস্থান কুলাউড়ায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ঘর না ছাড়ার অভিযোগ, মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ মৌলভীবাজারে কিশোরীকে ধ/র্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ

সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

  • Reporter Name
  • Update Time : ২ ঘন্টা আগে
  • ১৪ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার ঠেকানোর পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্যসহ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান। এ ছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি।
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ

সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

Update Time : ২ ঘন্টা আগে