Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সমর্থন চাইলেন আবুল বাশার

কুলাউড়ার আফজাল হোসেন সাজু মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৬৩ Time View

স্টাফ রিপোর্টার | কুলাউড়া টুডে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার কৃতি সংগঠক এম আফজাল হোসেন সাজু। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের বাসিন্দা এবং হাজী মো. আলাউদ্দিনের পুত্র।
গত ২৮ জুলাই মৌলভীবাজার শহরের একটি হলরুমে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে জামাল আহমদকে সভাপতি এবং গিয়াস উদ্দিন রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আফজাল হোসেন সাজু দীর্ঘদিন ধরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুলাউড়া উপজেলা শাখার সভাপতি, দুই মেয়াদে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা-সংস্কৃতি সম্পাদকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। ভুকশিমইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ভুকশিমইল আলিম মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।
তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাঁর নির্বাচনে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে আদর্শিক ও সাংগঠনিক চর্চা আরও বিস্তৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

কুলাউড়ার আফজাল হোসেন সাজু মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত

Update Time : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬