Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৬৬ Time View

‎আশরাফুল ইসলাম জুয়েল:
‎দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমশ মহামারীর রূপ ধারণ করায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল।

‎এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার একটি আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ সেন্টারের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জাকির হোসেন, আরএমও ডা. মোছাঃ সারমিন জাহান জেরিনসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, দৈনিক কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক আমাদের পত্রিকা কুলাউড়া প্রতিনিধি মো. সামসু উদ্দিন বাবু, দৈনিক জনবাণী প্রতিনিধি তারেক আহমদ জামাল, দৈনিক লাখোকণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আলী শুভন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ময়জুল ইসলাম, এ জে চ্যানেলের পরিচালক কামরুজ্জামান জুয়েল এবং বিডি লাইন ২৪-এর আবরার শাহরিয়ার চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

‎উদ্বোধনকালে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, হামের সংক্রমণ রোধে দ্রুত চিকিৎসা ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নতুন এই আইসোলেশন সেন্টার চালুর ফলে আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিকিৎসা প্রদান সহজ হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

Update Time : ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬