Dhaka , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২ কুলাউড়ায় ফানাই নদীর ওপর দেবে যাওয়া ব্রিজ এখন ‘মরণফাঁদ’ কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎহীন ভাটেরায় প্রবাসী পরিবারে উদ্বেগ: সাব-অফিসের দাবিতে ফুঁসছে এলাকাবাসী সিলেটে ‘আসক’-এর উদ্যোগে মতবিনিময় সভা ও হুইলচেয়ার বিতরণ আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে” এনসিপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট আফজালের প্রচারণা সিলেটে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ, জনদুর্ভোগ লাঘবের দাবি মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ সুদূর আমেরিকা থেকে নাড়ির টানে ভাটেরায়: চেয়ারম্যান পদে আব্দুল জব্বার সিদ্দিকীর প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক উদ্দীপনা

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবক খুন: নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামক যুবককে আটক করেছে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার (১০ মার্চ) রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক সাকিব ছিলেন নিহত রিপনের সিএনজি অটোরিকশা চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা-যাওয়া ছিল। নিহত রিপন মিয়ার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন অটোরিকশা চালক সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকীয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান। ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিল, যাতে তাকে কেউ সন্দেহ না করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবক খুন: নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে লাশ উদ্ধার

Update Time : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬