Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক সম্রাট তরাজ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪০৩ Time View

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট মো: তরাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এসআই মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সোমবার ২৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে, সে ও তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় আটককৃত তরাজ মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদ্রাসা বাজারে নির্বাচনী উৎসব: ১টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক সম্রাট তরাজ গ্রেপ্তার

Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫