Dhaka , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’-এর সৌজন্যে ও অর্থায়নে প্রায় তিন’শ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাউয়াদিঘি হাওরের দক্ষিণ প্রান্তের হাইওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলো হাওর রক্ষা আন্দোলন বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী

এক রাতেই দুই গ্রামের দুই বাড়িতে চুরি, আতঙ্কে ভাটেরা জনপদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৪৫০ Time View

মারজান চৌধুরী:

গতকাল সন্ধ্যার দিকে প্রায় একই সময় ভাটেরা ইউনিয়নের দুটি পৃথক গ্রামে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ও পরিকল্পিত চুরি।
প্রথম ঘটনাটি ঘটেছে বড়গাঁওয়ের প্রখ্যাত ও শ্রদ্ধেয় আলেম হায়দর পীর সাহেবের বাড়িতে।
অন্য ঘটনাটি মাইজগাঁও গ্রামে, যেখানে মরহুম আব্দুল হাই সিদ্দিকী সাহেবের পরিবারের বাড়িতে একই কায়দায় চোরের আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায় — চোরের দল অত্যন্ত নিখুঁত ও পেশাদার পদ্ধতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে।
দুই বাড়িতেই নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ বেশ কিছু মূল্যবান দ্রব্যাদি চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চুরির ঘটনাগুলো এতটাই পরিকল্পিত ছিল যে আশপাশের কেউ টেরই পাননি।

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ছুটে এসে পুরো বিষয়টি নজরে আনেন এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল দুটি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
তারা মনে করছেন — একই চক্র পূর্বপরিকল্পিতভাবে একই সময়ে দুই গ্রামকে টার্গেট করেছিল।

এরই মধ্যে দুই গ্রামসহ পুরো ভাটেরা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জনসাধারণের দাবি — দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।

ভাটেরা ইউনিয়নে একই রাতে এমন সমন্বিত চুরির ঘটনা স্থানীয় সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সবাই গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির দিকে নজর রাখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প

এক রাতেই দুই গ্রামের দুই বাড়িতে চুরি, আতঙ্কে ভাটেরা জনপদ

Update Time : ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫