
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. সাহেদ চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি
ভুকশিমইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়দল গ্রামে তার বাড়িতে অবস্থান করছেন।
বুধবার (১৯ আগষ্ট ) রাত পৌনে ৮টার দিকে তাকে দেখতে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন।
এ সময় তিনি অসুস্থ সাহেদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাতকালে সাহেদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন । তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়া হয়।
এ সময় অসুস্থ সাহেদ আহমদ চৌধুরী কুলাউড়া জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ স্বর্বস্থরের জনগণের কাছে আশুরোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Reporter Name 














