Dhaka , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’-এর সৌজন্যে ও অর্থায়নে প্রায় তিন’শ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাউয়াদিঘি হাওরের দক্ষিণ প্রান্তের হাইওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলো হাওর রক্ষা আন্দোলন বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী কুলাউড়া উপজেলা তালামীযের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিননিময় এবং ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ২৪ ঘন্টা আগে
  • ১৬ Time View

**মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ**
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব বাবা দিবস। এই উপলক্ষে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সফল ২০ জন বাবাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল অনন্য ও ব্যতিক্রমী। সচরাচর সমাজ ব্যবস্থায় বাবাদের নিয়ে বড় পরিসরে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। একজন গৃহিনী হয়েও শাহিদা পারভীন এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত সুধীজন ভূয়সী প্রশংসা করেন।
> ”বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে সন্তানদের ছায়া দেন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ।
>
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এম এ মুনীম চৌধুরী এবং কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাইয়ূম উদ্দিন। শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শাহিদা পারভীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও আয়োজনে আলোচনা করেন সহকারী অধ্যাপক আব্দুল মুমিত ও অ্যাডভোকেট আব্দুল আহাদ।
সংবর্ধিত সফল পিতা গণের পক্ষে বক্তব্য রাখেন অবঃপ্রধান শিক্ষক মোঃহুমায়ুন কবীর, অবঃপ্রধান শিক্ষক নিহারেন্দু ভট্রাচার্য, অবসর প্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, অবসর প্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার সিংহ, অবঃপ্রকৌশলী আব্দুল মজিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবঃসহকারী অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরী, সহঃঅধ্যাপক হিরন্ময় দেব, অবঃসহঃপ্রধান শিক্ষক, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক, লন্ডন প্রবাসী এ কে এম আব্দুস সালাম, প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমদ, প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, NTV প্রতিনিধি পিন্টু দেবনাথ, বি,আর,ডি,বি চেয়ারম্যান সরওয়ার শোকরানা নান্না, অডিট এন্ড একাউন্স অফিসার সৈয়দ আব্দুল হাকিম তাওমী, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষক আজিজুর রহমান।
সার্বিক পরিচালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃকাওছার শোকরানা, সহঃঅধ্যাপক সেলিম চৌধুরী, সাবেক স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক মোশাহিদ আলী, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক রাসেল হাসান বক্ত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। বক্তারা বর্তমান সমাজে বাবার অপরিসীম গুরুত্ব, ত্যাগ এবং সন্তানদের প্রতি তাদের দায়িত্ববোধ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সফল বাবাদের সম্মাননা প্রদান। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজকরা সংবর্ধিত বাবাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নাসহ উদযাপন কমিটির দায়িত্বশীলরা।
আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিরা বলেন, বাবারা পরিবারের স্তম্ভ। তাদের সঠিক সম্মান ও স্বীকৃতি প্রদানের এমন আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে সুস্থ পারিবারিক মূল্যবোধ চর্চায় প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা

কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা

Update Time : ২৪ ঘন্টা আগে