
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম-এর আমন্ত্রণে জেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপারের আমন্ত্রণে অংশ নেন **’সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’** মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি ড. এডভোকেট মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
> সভায় গণমাধ্যম নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের কথা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শও প্রদান করা হয়।
>
সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। তিনি পর্যায়ক্রমে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সব বিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশ্বাস প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter Name 








