Dhaka , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন- নাসির উদ্দীনপাটোয়ারি মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাউয়াদিঘি হাওরের দক্ষিণ প্রান্তের হাইওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলো হাওর রক্ষা আন্দোলন বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী কুলাউড়া উপজেলা তালামীযের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিননিময় এবং ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশন-এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা

সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন- নাসির উদ্দীনপাটোয়ারি

  • Reporter Name
  • Update Time : ৩ ঘন্টা আগে
  • ১০ Time View

কুলাউড়া প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি বলেছেন, সীমান্তে যাদের হত্যা করা হয় তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন। আজ কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত সফর করেন। সম্প্রতি বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক মুজিব আলী হত্যার প্রতিবাদে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত একসভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। তিনি সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান এবং সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন।

সংগঠনের মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, সীমান্তে যখন একের পর এক হত্যাকান্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকান্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না।

এসময় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সাথে কথা বলেন।

বিকেল ৫টায় শরীফপুর চাতলাঘাটে সভা শেষে এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য ও দলের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রুকিয়ানের বাড়িতে নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে মিলিত হন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন- নাসির উদ্দীনপাটোয়ারি

সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন- নাসির উদ্দীনপাটোয়ারি

Update Time : ৩ ঘন্টা আগে