Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩১৫ Time View

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ৬ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অন্যতম সদস্য সৈয়দ সফিক আহমেদের ছোট ভাই সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে এ আয়োজনে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-এর কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কামাল খান, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডক্টর এড. আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেঃ ইলিয়াস বিন রিয়াসত, উপদেষ্টা এম.এস.এ ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক, কুলাউড়া টুডে অনলাইন পত্রিকার সম্পাদক, সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সাংবাদিকতা জগতের উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ভাটেরা স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পপুলার ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ মারুফ খান সপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে অতিথিদের আন্তরিক আপ্যায়নে অংশ নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।
পরিবারের পক্ষ থেকে সৈয়দ সফিক আহমেদ এই আনন্দঘন মুহূর্তে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও মূল্যবান সময় দেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই আগমন আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি করেছে এবং পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”
জমকালো এই আয়োজনটি উপস্থিত সকলের অংশগ্রহণে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়, যা স্থানীয় সাংবাদিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

Update Time : ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬