Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

কমলগঞ্জে নজরানা ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৪৪৩ Time View

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবিরে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি জনাবা রেহেনা বেগম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমদ সিরাজ (লেখক ও গবেষক), জনাব আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), ডা. তানভীর আহমদ (এমবিবিএস ) সাংবাদিক
মোঃ আব্দুস সালাম, সভাপতি নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা।জনাব তারেকুল ইসলাম পাটোয়ারী (সভাপতি, বন্ধন একটি সমাজ সেবামূলক সংগঠন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো. আলাউদ্দিন।(ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা)

চক্ষু ব্যাধির বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চক্ষু ডা. মোজাহের হোসেন। চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল

দিনব্যাপী এ শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়,আগামীকালের মধ্যেই অপারেশন কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা যায়।

চক্ষু শিবির সফল করতে বন্ধন সমাজ সেবামূলক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ, সদস্য মানিক মিয়া, আব্দুল্লাহ আল সাদী, রুমন মিয়া, ইকবাল হোসাইন, এবং উপদেষ্টা সৈয়দ শাহী, আজিজুর রহমান, সালেহ আহমদ প্রমুখ।

বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী জানান, বন্ধন নিয়মিতই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

কমলগঞ্জে নজরানা ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

Update Time : ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫