Dhaka , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’-এর সৌজন্যে ও অর্থায়নে প্রায় তিন’শ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাউয়াদিঘি হাওরের দক্ষিণ প্রান্তের হাইওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলো হাওর রক্ষা আন্দোলন বর্ণাঢ্য আয়োজনে ভাটেরায় নতুনভাবে ‘মেসার্স আলি ফিলিং স্টেশন’ এর শুভ উদ্বোধন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জনে -হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হ’ত্যা’র ১ বছর: ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার ওএলাকাবাসী

বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৭১৪ Time View

মোঃ আব্দুস সালাম, ​কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আসছে ২৫ নভেম্বর
কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) নির্বাচন উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান পদপ্রার্থী মো: ময়নুল ইসলাম চৌধুরী। ​সোমবার (১১ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বিআরডিবিকে আরও গতিশীল ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ​নির্বাচিত হলে তিনি বিআরডিবি’র সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।
​পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন।
​বিআরডিবি’র সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

​মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর কাছে বিআরডিবি’র বর্তমান পরিস্থিতি ও তাঁর নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন করেন। প্রার্থী অত্যন্ত আন্তরিকতার সাথে সকলের প্রশ্নের জবাব দেন এবং বিআরডিবিকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর এমন উদ্যোগকে সাংবাদিকরা স্বাগত জানান এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প

বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Update Time : ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫