Dhaka , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড কুলাউড়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ মৌলভীবাজারে জেলা কাজী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিআরটিএ-তে মোশাররফ-রফিকুল সিন্ডিকেট: দুর্নীতির মহাসাগরে দিশেহারা জনগণ গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের তাণ্ডব মৌলভীবাজারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সার্জন টিভির আয়োজনে প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা, গুণীজনদের মিলনমেলায় মুখর সিলেট কুলাউড়ায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সৈয়দ ছালেক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

নির্বাচিতদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১ জন। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৫ জন প্রার্থীকে।

পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, “গত দুইটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই ৯৫০ জনের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করব, তারা ভবিষ্যতে জনমানুষের পুলিশ হিসেবে কাজ করবে।”

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৩৯ জন প্রার্থী। এর মধ্যে ৪৩ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ সকাল থেকে অনুষ্ঠিত হয় মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। এসব ধাপ পেরিয়ে ২৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে অভিভাবকসহ সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত পুলিশ কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

Update Time : ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫