Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে ব্রাহ্মণবাজারে ঐতিহাসিক মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

  • জুবায়ের আহমদ
  • Update Time : ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩১ Time View

জুবায়ের আহমদ সজিব:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) হাজারো আশিকে রাসূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বিভিন্ন বয়সের ছাত্র, যুবক ও সর্বস্তরের জনতা হাতে নেন রঙবেরঙের ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানার, যেখানে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত কালজয়ী কবিতার শ্লোক অঙ্কিত ছিল। র‌্যালিটি ব্রাহ্মণবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আশিকে রাসূলরা সমবেত কণ্ঠে সুর মিলিয়ে উচ্চারণ করেন— সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম— এ রকম অসংখ্য নাতের সুমধুর সুর। এতে ব্রাহ্মণবাজার এলাকার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে প্রিয়নবীর প্রশংসাগীতে।

র‌্যালি শেষে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মীলাদুন্নবীর গুরুত্ব, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও দাওয়াতি কর্মসূচি সম্পর্কে হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেন।

পরে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত সবাই চোখের জলে প্রিয়নবীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে ব্রাহ্মণবাজারে ঐতিহাসিক মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

Update Time : ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫