Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫

কুলাউড়ার স্কুলশিক্ষিকা মিলির ঝুলন্ত লাশ সিলেটে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭৩ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরের লামাবাজার এলাকায় মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তিনি মা সঞ্চিতা দের সঙ্গে লামাবাজারের ওই ভাড়া বাসায় থাকতেন। নগরের কাজিটুলা এলাকার কিডস নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে মিলি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কুলাউড়ার স্কুলশিক্ষিকা মিলির ঝুলন্ত লাশ সিলেটে উদ্ধার

Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫