Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • Update Time : ০২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৭ Time View

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় প্রেমের সম্পর্ক গড়ে জোরপূর্বক ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২৬) ধর্ষণ করেছে আমির হোসেন (৩৫) নামে এক যুবক। সে পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে। ধর্ষিতা কলেজছাত্রীর মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলায় উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ধর্ষিতা কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।

আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। অবাধ যাতায়াতের কারণে তার ওপর বিবাদীর কু-দৃষ্টি পড়ে। একপর্যায়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বিবাদী কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকার সুযোগে আমির হোসেন পেছন থেকে ঝাপটে ধরে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কান্নাকাটি ও বাবা-মাকে বিষয়টি জানিয়ে দিবে বলায় সে তাকে বিবাহের আশ্বাস দেওয়ায় কলেজছাত্রী ঘটনাটি কাউকে জানায়নি। ১০ আগষ্ট কলেজে গেলে বিবাদী তাকে বিবাহ করবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে কোর্ট ম্যারেজ করবে বলে জোরপূর্বক ধর্ষণ করে।

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধর্ষণ মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বড়লেখায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ

Update Time : ০২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫