Dhaka , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

নতুন নেতৃত্বে জুড়ী উপজেলা বিএনপি, সভাপতি মাছুম রেজা-সম্পাদক চুনু

  • Reporter Name
  • Update Time : ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
  • ৭১৯ Time View

জুড়ী প্রতিনিধি:

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নেতৃত্ব নির্বাচিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গোপন ব্যালটে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।

সম্মেলনে উপজেলার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা জনগণের পাশে থাকবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

নতুন নেতৃত্বে জুড়ী উপজেলা বিএনপি, সভাপতি মাছুম রেজা-সম্পাদক চুনু

Update Time : ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫